
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
ঝিনাইদহে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত পথ হয়ে গেছে। এতে খুলনার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ আছে রয়েছে।
বৃহস্পতিবার ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলা সাফদারপুর রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার রিপন আলী বলেন, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৪(চার) টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়।
এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, সকাল ৭(সাত) টার দিকে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন কোটচাঁদপুরে পৌঁছায়। দ্রুতই উদ্ধার কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

