
জাবেদ আহমেদ রিপন-মৌলভীবাজার :
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা’র নওয়াগাও গ্রাম থেকে জিক্সার মনোটন ১৫০ সিসি নীল রঙের একটা মোটর বাইক আজ ভোর রাত আনুমানিক ৩ টার দিকে ঘরের তালা ভেঙে চোর চক্র চুরি করে নিয়ে যায়, সকালে আনুমানিক ৬ টার সময় সাইকেলের মালিক মুক্তাদির হোসেন ঘুম থেকে উঠে দেখেন তার শখের বাইকটি নেই ঘরের দরজা খুলা, তখনই তিনি ‘জিপিএস’ ট্রেকিং অন করে জানতে পারেন সাইকেলটি নবীগঞ্জে আছে, সাথে সাথে তিনি শ্রীমঙ্গল থানায় গিয়ে পুলিশের সহযোগিতা চান, শ্রীমঙ্গল থানার ডিউটিরত অফিসার উনাকে সহযোগিতা করতে অপরাগতা প্রকাশ করেন এবং বলেন সকাল ১০ টার পরে এসে “জিডি” করবার জন্য, সাইকেল মালিক তখন বুঝতে যে যদি “জিডি” করা পর পর্যন্ত যদি অপেক্ষা করতে হয় তাহলে অনেক দেরী হয়ে যাবে, তাই তিনি তার বন্ধুদের সহযোগিতায় নবীগঞ্জের উদ্দেশ্য রওয়ানা দিয়ে দেন এবং ‘৯৯৯’ এ কল দিয়ে নবীগঞ্জ পুলিশের সহযোগিতা চান নবীগঞ্জ থানা তাকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন, পরে নবীগঞ্জ থানার “খুরশি ইউনিয়নের মাইজগাও” গ্রাম থেকে আন্ত জেলা চুর চক্রের সদস্য “লাল মোহন” সহ সাইকেল হাতে নাতে ধরা হয়, সাইকেল চোরা “লাল মোহনের” কাছ থেকে আরও ২টা সাইকেল উদ্ধার করা হয়, এই প্রতিবেদন লেখা পর্যন্ত “লাল মোহন” নবীগঞ্জ থানা হেফাজতে আছেন, এবং তার নামে মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে, সাইকেলের মালিক মুক্তাদির হোসেনের ভাষ্য হচ্ছে “আজ জিপিএস” ট্রেকার লাগানো থাকার কারণে আমার সাইকেল ফেরত পেয়েছি” তিনি বলেন আপনাদের শখের বাইকে ‘জিপিএস’ লাগান নিশ্চিতে থাকুন।

