
সোলায়মান,স্টাফ রির্পোটারঃ
মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়নপ্রত্যাশী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু) দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ রোগমুক্তি ও দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন, গণতন্ত্রের মাতা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দেশনেত্রীর সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন স্থানীয় একটি কওমি মাদরাসার হাফেজ ওলামা।
ড. খোন্দকার আকবর হোসেন তিনি বলেন,
“বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রাণপুরুষ। কঠিন অসুস্থতার মধ্যেও তিনি দেশের মানুষের অধিকার ও স্বাধীনতার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন—এই প্রার্থনায় সকল দেশবাসীর কাছে দোয়া চাইছি।”
তিনি আরও বলেন,“দেশনেত্রী বেগম জিয়ার শারীরিক অবস্থা আমাদের সকলের জন্য গভীর উদ্বেগের। দীর্ঘদিন ধরে অবহেলার কারণে তাঁর চিকিৎসা জটিল হয়ে উঠেছে। দলমত নির্বিশেষে একজন সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের প্রতীক হিসেবে তাঁর সুস্থতা দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ড. আকবর হোসেন মানিকগঞ্জসহ সারাদেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মসজিদ-মাদরাসা, মন্দির ও উপাসনালয়ে, ঘরে-ঘরে তাঁর রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনা করুন। গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা শুধু মহান আল্লাহর হাতে।”
বিবৃতিতে তিনি প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের অবদান স্মরণ করে বলেন, “আমার বাবা যেমন গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য আজীবন লড়াই করেছিলেন, আমিও একই আদর্শে কাজ করে যেতে চাই। দেশনেত্রী বেগম জিয়ার আশু সুস্থতা আমাদের সকলকে নতুন উদ্দীপনা দেবে।”
বেগম জিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা নিয়ে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যেও গভীর উদ্বেগ বিরাজ করছে। সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ বিশেষ দোয়া মাহফিল ও প্রার্থনা কর্মসূচি পালন করে যাচ্ছে।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা দেশনেত্রীর দ্রুত সুস্থতায় মহান আল্লাহর রহমত কামনা করেন এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

