
মাসুম বিল্লাহ, খুলনা:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের খুলনা মহানগর ও জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে, ২০২৬) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটির অনুমোদন দেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবগঠিত এই কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সংশ্লিষ্ট ইউনিটের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাজিম বিশ্বাস। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আরিফুর রহমান আরিফ এবং সদস্য সচিব করা হয়েছে হাবিবুর রহমান খান বিপ্লবকে।
সদস্যরা হলেন, সৈয়দ ইমরান, রিয়াজুল খান মুরাদ, মো. শাকিল আহমেদ, নাজিম উদ্দিন ভূইয়া শামীম, সজল হোসেন, আব্দুল আহাদ শাহিন, মো. মাজাহারুল ইসলাম রাসেল, জিএম রাজিবুল ইসলাম বাপ্পি, রাজু আহমেদ রাজ, ইউসুফ, মাহিমুল হক, আব্দুস সালাম, মো. আরিফুল ইসলাম, রবিউল ইসলাম, ইমরান সালেহ সিফাত, হিমি বিশ্বাস, আরফিন তুর্য, মাজাহারুল ইসলাম রানা এবং হাসিবুর রহমান শোভন।মো. মেরাজ হোসেন মানিক, মিজানুর রহমান মৃদুল, খালিদ সাইফুল্লাহ, হাসন ফকির, মো. মারজান, সালাউদ্দিন শানু, রাকিবুল ইসলাম সাজিদ, কামরুল ইসলাম, মাসুম বিল্লাহ, শেখ শামসাদ হোসেন আবিদ, নাসিম রহমান নাহিদ, সাইফুল্লাহ মাসনুর তাজিম, এনামুল হক মল্লিক, মো. রিফাত ইসলাম, আবু ওবায়দা মাহিম, নাহিদ কবির, এম এম মুন্না, এস এম আলমগীর হোসেন, রাকিব হাসান, মাহবুবা রহমান ও নাজের মাহমুদ নিবিড়।
খুলনা জেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ফিরোজ আহমেদ। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আবু জাফর এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন খান ইসমাইল হোসেন।
সদস্যরা হলেন, ইমতিয়াজ আলী সুজন, কাজী রিয়াজুল ইসলাম বাবু, রিয়াজ উদ্দিন, মোস্তাক আহমেদ, ইমরান হোসেন, মাহমুদুল হাসান ও আরিফ বিল্লাহ সবুজ।
মিল্টন রায়, বিএম সাজেদ হোসেন সজল, হাফিজুর রহমান সাগর, তানভীর আলম, সোহান মোল্ল্যা, রাজেশ রায় রাজা, ইয়াসির আরাফাত, সাব্বির আলম বাবু, ফয়সাল চৌধুরী, সরোজিৎ ঘোষ দেবেন, সাব্বির আহমেদ গাজী, মো. জাকারিয়া গাজী, শেখ হৃদয় আহমেদ, প্রসেনজিৎ রায়, ইয়ামিন শেখ, মো. আবু সাইদ সেখ, আসাদুজ্জামান মামুন, অনিক আহমেদ ও খালিদ ওয়ালিদ।

