
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে প্রেমিকার বিয়ের আসরে বি ষপান প্রেমিকের, হাসপাতাল থেকে ফিরে আবারও বিয়ের অনুষ্ঠানে প্রেমিক; পরে প্রেমিকার ভাই আটক
গতকাল (৫ জুলাই) রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার মন্দিরপাড়া এলাকায় চাঞ্চল্যকর এঘটনা।
প্রেমিকার বিয়ের অনুষ্ঠানে এসে এক যুবক বি ষপান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসার মাঝেই তিনি আবারও প্রেমিকার বিয়ের অনুষ্ঠানে ফিরে যান।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রেমিকার ভাইকে আটক করে পুলিশ।
ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা চলছে।

