
গাঁজা উদ্ধার ৬২ কেজি পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা
সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিশেষ অভিযান চালিয়ে ৬২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল কায়েমপুর ইউনিয়নের জাজিসার এলাকার জয়নাল মিয়ার পুকুর পাড়ে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৬২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য নিয়মানুযায়ী জব্দ তালিকা তৈরি করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

