
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে তৃণমূলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার বিকেলে মিতালী বাজার এলাকায় জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়
বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ,লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন, সদস্য বিথী বেগম,দিপালী খাতুন, শাকিলা রহমানসহ অন্যান্যরা। বক্তারা বলেন বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি যা কন্যা শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ কেড়ে নেয়। এটি প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি করা,মেয়েদের শিক্ষার প্রসার,স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধি ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহনের পাশাপাশি বাংলাদেশের আইন ও নীতিমালাগুলো কার্যকরভাবে প্রয়োগ করতে পারলে পরিস্থিতির পরিবর্তন সম্ভব হবে।

