
মুসলিম উদ্দীন-চট্টগ্রাম, মীরসরাই :
চট্টগ্রাম ১ মিরসরাই আসনে বেসরকারিভাবে বিএনপি মনোনীত প্রার্থী জনাব নুরুল আমিন, এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন৷ সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেন বিএনপি নেতাকর্মীদের হাতে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ১২৭৬৪৫।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের এডভোকেট সাইফুর রহমান।তিনি ভোট পেয়েছেন ৮১২২৭।

