বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির হোসেন কালীগঞ্জবাসীসহ দেশ-বিদেশের সকল বাঙালিকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের এক অনন্য বহিঃপ্রকাশ। কালের পরিক্রমায় বছর ঘুরে আবারও আমাদের মাঝে এসেছে নতুন বাংলা বছর, যা জীর্ণ-পুরাতনকে পেছনে ফেলে নতুন সম্ভাবনা, স্বপ্ন ও আশার দ্বার উন্মোচন করে।
তিনি আরও বলেন, পহেলা বৈশাখ কেবল একটি উৎসব নয়, এটি বাঙালির সার্বজনীন মিলনমেলা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ দিনটি উদযাপন করে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে। নানা আয়োজন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে গোটা দেশজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, যা আমাদের ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।
ওসি মো: জাকির হোসেন নববর্ষের এই শুভক্ষণে প্রত্যাশা ব্যক্ত করে বলেন, পুরনো বছরের সব গ্লানি, দুঃখ ও সংকট দূর হয়ে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। একই সঙ্গে তিনি সকলকে সচেতন ও শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান, যাতে করে সবাই নিরাপদ ও নির্বিঘ্নে নববর্ষের আনন্দ উপভোগ করতে পারে।
শেষে তিনি আবারও সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও শান্তিময় বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন।