
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
জ্বালানি সংকটের সময়ে যেখানে বিভিন্ন পাম্পে তেল পাওয়া নিয়ে ভোগান্তির অভিযোগ উঠছে, সেখানে নিয়ম মেনে সঠিক ভাবে সকলের মাঝে তেল বণ্টন করা হয়। নিরলস ভাবে তেল সরবরাহ করে স্বস্তি দিচ্ছে মেসার্স শরিফুল ইসলাম ফিলিং পাম্প।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই পাম্পে নিয়ম মেনে পেট্রোল, অকটেন ও ডিজেল প্রায় প্রায় প্রতিদিনই সরবরাহ করা হচ্ছে। কৃষকরাও পর্যাপ্ত পরিমাণ ডিজেল পাচ্ছেন, যার ফলে তাদের সেচ কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারছেন।
মোটরসাইকেল চালকেরা জানান, পাম্পে তেল নিতে কিছুটা সময় লাইনে দাঁড়াতে হলেও কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। সবাই শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন এবং প্রয়োজনীয় ও চাহিদামতো পেট্রোল, অকটেন ও ডিজেল তেল পাচ্ছেন।
একজন বাইক চালক বলেন, “শরিফুল ইসলাম পাম্পে এসে তেমন কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না। লাইনে দাঁড়িয়ে একটু দেরি হলেও সঠিক পরিমাপে তেল দিচ্ছেন।
অন্যদিকে স্থানীয় কৃষকরাও সন্তোষ প্রকাশ করেছেন। এক কৃষক বলেন, “শরিফুল ইসলাম পাম্পে নিয়মিত ডিজেল পাচ্ছি। তাই আমাদের ফসলের ক্ষেতে সময়মতো পানি সেচ দিতে পারছি।”যাতে আমাদের কৃষিকাজ সচল আছে।
শরিফুল ইসলাম বলেন,আপনারা কেউ পেট্রোল অকটেন ও ডিজেল তেল অনর্থক বাসা বাড়িতে মজুদ করবেন না। মেসার্স শরিফুল ইসলাম ফিলিং স্টেশনে আপনারা প্রতিদিনই প্রতিদিনই পেট্রোল অকটেন ও ডিজেল তেল পাবেন আতঙ্কিত হওয়ার কিছু নাই বলে জানিয়েছেন ঝিনাইদহ পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক ও খুলনা বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতির সহ-সভাপতি জনাব মোঃ শরিফুল ইসলাম।

