
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন বাঘাডাংগা বিওপি’র বিজিবি সদস্যরা ভারতে প্রবেশের চেষ্টাকালে ১ (এক)নারীসহ ২ (দুই) বাংলাদেশিকে আটক করেছেন।
এছাড়া, বিজিবির পৃথক অভিযানে ১৬ (ষোল) লাখ টাকা মূল্যের চোরাই মালামাল, ১৭১ (একশত একাত্তর) বোতল ভারতীয় মদসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার দিনব্যাপী পৃথক সময়ে পরিচালিত বিজিবির একাধিক অভিযানে এসব মাদকদ্রব্য, মালামাল উদ্ধার ও বাংলাদেশি নাগরিকদের আটকের ঘটনা ঘটে।
সন্ধ্যা ৭(সাত) টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আটক বাংলাদেশি হলেন, নড়াইল সদর উপজেলার পলাইডাঙ্গা গ্রামরর আজিবর কাজীর ছেলে হায়াতুর কাজী (৫৪)। তবে আটক নারীর নাম প্রকাশ করেনি বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সদস্যরা বাঘাডাঙ্গা গ্রাম থেকে হায়াতুর কাজী নামে বাংলাদেশিকে আটক করেন। এসময় অপর ১ (এক) নারীকে আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সদস্যরা বাঘাডাঙ্গা গ্রাম থেকে হায়াতুর কাজী নামে বাংলাদেশিকে আটক করেন। এসময় অপর ১ (এক) নারীকে আটক করা হয়।
আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজিবি দাবি করেছে। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হযেছে।
বিজিবি জানিয়েছে, মাধবখালী বিওপি’র পৃথক অভিযানে ধোপাখালী গ্রামে অভিযান চালায় বিজিবি। সুবেদার সাইফুর রহমানের নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযানে ৫৪৬৭ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৬ (ষোল) লাখ ৪০(চল্লিশ) হাজার ১০০ (একশত) টাকা। অপরদিকে, সীমান্তের উথলী বিওপি’র অভিযানে ধুপাখালী মাঠপাড়া এলাকা থেকে ৬০(ষাট্ট) বোতল ভারতীয় সিরাপ জাতীয় মাদক উদ্ধার করা হয়।
এছাড়া, শনিবার দুপুরে মাধবখালী, কুসুমপুর ও যাদবপুর বিওপির পৃথক অভিযানে ১১১ (একশত এগারো) বোতল ভারতীয় মদ এবং ১৫ (পনের) পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। তবে, মাদকদ্রব্য ও চোরাই মালামাল উদ্ধারের ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। উদ্ধার মাদক ও চোরাই মালামাল বিজিবির মালখানায় জব্দ দেখানো হবে।
পরে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশনায় মাদকদ্রব্য ধ্বংস করা হবে বলে জানিয়েছে বিজিবি। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, আটক ২ (দুই)জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

