
মুসলিম উদ্দীন, চট্টগ্রাম, মীরসরাই
মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার আওতাধীন ০৩ নং ইউনিয়নে মামা ফকির আস্তানা এলাকায় মোছাম্মত তৈয়বা খানম (৩২) নামে এক গৃহবধুর ঝুল’মন্ত মরদেহ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
আজ ভোর ৫ টার দিকে এই ঘটনা ঘটেছে। গৃহবধূর স্বামীর পরিবার আত্মহত্যা বলে দাবি করলেও বাবার পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যা। তাঁর স্বামী নেয়ামত উল্লাহ (৩৮) চট্টগ্রাম শহরে চাকরি করেন। তৈয়বার দুটি সন্তান রয়েছে।
জোরারগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক মর্গে প্রেরণ করবে।

