
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধা জেলা শহরে ভোজ্য তেলের কৃত্রিম সংকট নিরসন এবং অবৈধ মজুদ ঠেকাতে বিশেষ অভিযান পরিচালনা করেছে র্যাব-১৩। বুধবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন দোকান ও গুদামে এই যৌথ অভিযান চালানো হয়।
অভিযানের বিস্তারিত
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন জেলা প্রশাসন,
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ফুটেজে দেখা যায়, শহরের বিভিন্ন বাজারের গুদামগুলোতে তল্লাশি চালাচ্ছে র্যাবের একটি চৌকস দল। অভিযানে বেশ কিছু দোকানে ও গুদামে ড্রাম এবং বোতলজাত সয়াবিন তেলের বিশাল মজুদ পাওয়া যায়। অনেক অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় তেল সরিয়ে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছিলেন বলে অভিযোগ ওঠে।
অভিযান শেষে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকদের জানান, রমজান ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় কিছু অসাধু ব্যবসায়ী ভোজ্য তেল অবৈধভাবে মজুদ করে বেশি দামে বিক্রি করছে। জনস্বার্থে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মজুতদারদের হুঁশিয়ারি দিতে এই অভিযান চালানো হয়েছে।
জেলা প্রশাসনের প্রতিনিধি জানান, এই ধরণের অভিযান নিয়মিত চলবে যাতে কোনো অসাধু চক্র নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার অস্থির করতে না পারে।

