আসসালামু আলাইকুম।
“সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ঢাকা-১৭ আসনের ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী ও ভাষানটেক—এই চারটি থানাকে নিয়ে একদিনব্যাপী টেপ টেনিস T10 ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।
এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানা দলের জন্য দুইদিনব্যাপী খেলোয়াড় বাছাই ও প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।
আগামী ৬ই এপ্রিল (সোমবার) কালশি বেগুন টিলা মাঠে (কালাপানি মজুমদার ব্রিজ সংলগ্ন) সকাল ৮টা থেকে ৮:৩০ এর মধ্যে সকল আগ্রহী খেলোয়াড়দের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
যারা ইতোমধ্যে নাম ও টিম জমা দিয়েছেন, তাদের অবশ্যই নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে এবং সঙ্গে ব্যক্তিগত ব্যাট, স্ট্যাম্প ও গ্লাভস নিয়ে আসতে হবে।
🏏 আয়োজকদের পক্ষ থেকে সকল ক্রিকেটপ্রেমীদের অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।