
নিজস্ব প্রতিনিধি :
রাজধানীর রূপনগর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভিন্ন ভিন্ন অপরাধে জড়িত মোট ১০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রায়হান (২৬), মোঃ মোকলেছ (২০), মোঃ রুবেল (৩৭), মোঃ মনজুরুল হক (৪২), মোঃ সাগর মিয়া (২৭), মোঃ নয়ন (১৯), মোঃ কওসিক (৪১), মোঃ রমজান হোসেন (৪১), মোঃ বিপুল (৪৩) এবং মোঃ আমিনুল ইসলাম (৪১)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদেরকে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে গ্রেফতার করে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত মিরপুর-এ প্রেরণ করা হয়েছে।
