বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি’র (বিসিডিএস) বৃহত্তর উত্তরা থানা উপ-শাখার আয়োজনে বার্ষিক কেমিস্টস্ মিলন মেলা-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ময়নুল হক চৌধুরী, সভাপতি, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (কেন্দ্রীয় পরিচালনা পরিষদ)।
সভাপতিত্ব করেন মো:অলিউল্যাহ, সভাপতি (বিসিডিএস) বৃহত্তর উত্তরা থানা শাখা ও ৮ নং থানা সমন্বয় কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালকবৃন্দ,ঢাকা জেলা শাখাসহ অন্যান্য জেলা শাখার নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ, (বিসিডিএস) উত্তরার সম্মানিত উপদেষ্টাগণ এবং উত্তরা শাখার কেমিস্টবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিয়া শরিফুল ইসলাম, পরিচালক—(বিসিডিএস) কেন্দ্রীয় পরিচালনা পরিষদ এবং সিনিয়র সহ-সভাপতি, (বিসিডিএস) বৃহত্তর উত্তরা থানা শাখা।
অনুষ্ঠানটি কেমিস্টস্ সমাজের মধ্যে পারস্পরিক যোগাযোগ,ভ্রাতৃত্ববোধ ও পেশাগত ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজন করা হয়।উপস্থিত সকলে এই মিলন মেলাকে স্বাচ্ছন্দ্যে উপভোগ করেন এবং সফলভাবে সম্পূর্ণ করেন।ড্রাগিস্টস্ এন্ড কেমিস্টস্ সমিতি ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেন এবং সমিতির উন্নয়ন মতবাদ ব্যক্ত করেন।
প্রচেষ্টা এবং ইচ্ছা শক্তি কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির উন্নয়নের পথ প্রশস্ত করবে।