
সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
ঝিনাইদহ মহেশপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন জেলা প্রশাসক মোঃআব্দুল্লাহ আল মাসউদ।
রবিবার সকালে জেলা প্রশাসক মহেশপুর থানায় পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ওসি (তদন্ত) সাজ্জাদুল রহমান ও এসআই ফয়সাল আহম্মেদ। সেখানে সালাম গ্রহণ শেষে তিনি থানার আবাসিক এলাকা ও দাপ্তরিক কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন। এরপর তিনি মহেশপুর পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং নাগরিক সেবা নিশ্চিতকরণে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তারের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন:
“সরকারি কর্মকর্তাদের সকল প্রকার দুর্নীতি ও অনিয়ম পরিহার করে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং সরকারি প্রকল্পের সঠিক বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।”
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাগণ।
সবশেষে দুপুরে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিসের কার্যক্রম পরিদর্শন করেন এবং নামজারি ও ভূমি সেবা সংক্রান্ত ফাইলগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহম্মেদ উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম।প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনিচুর রহমান মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুল রহমান।

