
মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনার রূপসায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে জমকালো আয়োজনে ‘ঈদ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বঙ্গবন্ধু কলেজ মাঠ প্রাঙ্গনে সাবেক ছাত্রনেতাদের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক ও খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আজিজুল বারী হেলাল।
প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, “ছাত্রদলই হচ্ছে আগামীর বাংলাদেশের কর্ণধার। সাবেক ছাত্রনেতাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা দলকে আরও শক্তিশালী করবে। শহীদ জিয়ার আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের তৃণমূল পর্যায়ে ঐক্য বজায় রাখতে হবে। আমরা রূপসাকে একটি শান্তির ও নিরাপত্তার নগরী হিসেবে গড়ে তুলব।”
সাবেক ছাত্রদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৬-এর আহ্বায়ক জি এম কামরুজ্জামান টুকু-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মল্লিক আব্দুস সালাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খান জুলফিকার আলী জুলু, পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও যুগ্ম-আহ্বায়ক, খুলনা জেলা বিএনপি,মোল্লা খায়রুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক, খুলনা জেলা বিএনপি,শেখ আব্দুর রশিদ, সাবেক সভাপতি, খুলনা জেলা ছাত্রদল,এনামুল হক সজল, যুগ্ম-আহ্বায়ক, খুলনা জেলা বিএনপি,শেখ আবু হোসেন বাবু, সদস্য সচিব, খুলনা জেলা বিএনপি,সাইফুর রহমান মোল্লা,দিদারুল ইসলাম,মোল্লা রিয়াজুল ইসলাম,আজিজুল ইসলাম,মাসুম বিল্লাহ সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সরকারি রূপসা কলেজের সাবেক ভিপি মোল্লা এনামুল কবির, সাবেক ভিপি উজ্জ্বল কুমার সাহা এবং খুলনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন। বক্তারা তাদের বক্তব্যে ছাত্রজীবনের সোনালী দিনগুলোর স্মৃতি চারণ করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থেকে জনগণের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

