
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা সদর রামচন্দ্রপুরে লাভের টাকা আদায়ের লক্ষ্য এক পরিবারের ওপর ঘটে ভয়ঙ্কর হামলা। স্থানীয় সূত্রে জানা যায়, মোছাঃ শিমু আক্তার ও তার পরিবারের ওপর সম্প্রতি একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে হানা দেয়। অভিযুক্ত ফিরোজুল অভিযোগকারী নারীর স্বামী “তারা মিয়ার” পায়ের রগ কেটে গুরুতর আহত করেছে। এ অবস্থায় আহত নারীর স্বামী ”তারা মিয়াকে” গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করানো হয় এবং পরে ১২৬ সেলাই করা হয়েছে বলে জানা যায়।
হামলাকারীরা বাড়ি ভাঙচুরের পাশাপাশি তারা মিয়ায় বাসা থেকে ব্যাবসায়ের নগদ ৪০,০০০ টাকা ছিনতাই করে। স্থানীয়রা জানিয়েছেন, হামলাকারীরা সম্পূর্ণ অপরাধী মনোভাব নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল, যা স্থানীয়দের মধ্যে ভয় ও আতঙ্কের কারণ সৃষ্টি করেছে।
পুলিশের দ্রুত পদক্ষেপে অভিযুক্ত ফিরোজুলকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জেলার হাজতে পাঠানো হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

