
নিজস্ব প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়া ১ দৌলতপুর আসন এর বোয়ালিয়া ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ করেছেন দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন।
এ সময় প্রায় দুই শতাধিক নেতাকর্মীর মাঝে ঈদের এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ বিরাজ করে, যেখানে নেতাকর্মীরা ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
বিতরণ শেষে বক্তব্যে মোঃ শিহাব উদ্দিন বলেন, প্রতি ঈদেই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। তিনি এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছি। এই দিনটিকে আত্মশুদ্ধির প্রতীক হিসেবে গ্রহণ করে আমাদের জীবন পরিচালনা করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নূরে আলম, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা সহ এলাকার অসংখ্য নেতাকর্মী।

