
মোঃ হাফিজুল ওয়ারেছ-(সখিপুর, টাঙ্গাইল) প্রতিনিধি :
কাহারতা গ্রামের শিক্ষকদের নিয়ে ২০১৬ সালের ০১ জানুয়ারি একটি ব্যতিক্রমধর্মী সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন ” টিচার্স ক্লাব”গঠিত হয়| এ সংগঠনের মূল উদ্দেশ্য কাহারতার সকল শিক্ষক একত্রে থাকা ও কোন শিক্ষক অসুস্থ ও ক্ষতিগ্রস্ত বা বিপদগ্রস্থ হলে তার পাশে দাড়ানো ও বিভিন্ন সময় মুমূর্ষু রোগীদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এছাড়া এ সংগঠন থেকে সকল শিক্ষকদের প্রতিবছর মিলনমেলা ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজ বিকাল৪:৩০ ঘটিকায় “কাহারতা ইসলামিয়া দাখিল মাদ্রাসা” এ ইফতার, দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান শিক্ষক এস. এম শফিকুল ইসলাম এর সভাপতিত্বে হারুন অর রশিদ শান্ত এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা আহম্মদ আলী মিয়া,সহসুপার-কাহারতা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সহকারী শিক্ষক আবুল হোসেন, প্রধান শিক্ষক মিজানুর রহমান মজনু, প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সহকারী শিক্ষক জয়নাল আবেদীন আজমিস, সহকারী শিক্ষক মিজানুর রহমান , প্রভাষক হুমায়ুন কবীর প্রমুখ|
দীর্ঘক্ষণ আলোচনা শেষে সংগঠনকে গতিশীল করার জন্য ০৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়। আহ্বায়ক হিসেবে হারুন অর রশিদ শান্ত, সদস্য হিসেবে আছেন প্রভাষক হাফিজুল ওয়ারেছ,প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, জয়নাল আবেদীন আজমিস, মিজানুর রহমান।
উপরোক্ত আহ্বায়ক কমিটিকে আগামী ০৫ দিনের মধ্যে গঠনতন্র প্রণয়ন করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য দায়িত্ব দেওয়া হয়।

