
মোঃ গোলাম রব্বানী-স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনার রূপসা উপজেলার দারুর রহমত জামে মসজিদে ঈদের প্রধান জামাত আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী মসজিদটি ইতিমধ্যে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। গ্রামবাসী ও মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে মসজিদের সামনে তোরণ ও ব্যানার স্থাপন করা হয়েছে। ব্যানারের মাধ্যমে এলাকাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসী।
মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে:
জামাতের সময়: সকাল ৮:১৫ মিনিট।
স্থান: দারুর রহমত জামে মসজিদ (গ্রাম: রামনগর, ডাক: রহিমনগর, উপজেলা: রূপসা, জেলা: খুলনা)।
মসজিদ কর্তৃপক্ষ সকল মুসল্লিকে যথাসময়ে উপস্থিত হয়ে সুশৃঙ্খলভাবে নামাজ আদায়ের অনুরোধ জানিয়েছেন। নামাজ শেষে মুসলিম উম্মাহ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।

