টাঙ্গাইলের সখিপুরে এসএসসি ১৯৯৯ ব্যাচের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। “এসএসসি ৯৯ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, সখিপুর টাঙ্গাইল”-এর আয়োজনে পবিত্র রমজানের ২৮ তারিখে সখিপুরের সোহান ডাইন’স-এ এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সকল বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার মাহফিলটি এক পর্যায়ে মিলনমেলায় পরিণত হয়। দীর্ঘদিন পর একত্রিত হয়ে সহপাঠীরা স্মৃতিচারণা ও আন্তরিকতায় ভরপুর সময় কাটান।
সভাপতি প্রভাষক মুনসুর আহমেদ
ইফতার শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এতে সমগ্র সৃষ্টিকুলের কল্যাণ কামনা করা হয় এবং ইন্তেকাল করা ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন কমিটি গঠন করা হয়। জুরি বোর্ডে দায়িত্ব পালন করেন রাকিব তালুকদার, মানবিক তুহিন সিদ্দিকী, হুমায়ুন কবির এবং জাহিদ হোসেন।