
সানু :
বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, বৃহত্তর উত্তরা (৮ থানা সমন্বয় কমিটি) এর উদ্যোগে ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সংবর্ধনা জানিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি মোঃ অলিউল্যাহ (লিলু)-এর সভাপতিত্বে এই অনুষ্ঠান গতকাল রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায় উত্তরা সেক্টর-৭ এর রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে (প্লট নং ৭১, আজমপুর) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বৃহত্তর উত্তরার ৮টি থানার কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র রমজান মাসের এই ইফতার মাহফিলে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের উপস্থিতিতে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এলাকার উন্নয়ন, ফার্মেসি ব্যবসায়ীদের সমস্যা-সম্ভাবনা এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। সংসদ সদস্য তাঁর বক্তব্যে সমিতির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন এবং এলাকার উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (১২ ফেব্রুয়ারি ২০২৬) বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে এস এম জাহাঙ্গীর হোসেন ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীকে প্রায় ৩৩ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন। নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
এই ইফতার মাহফিলের মাধ্যমে সমিতির নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানানোর পাশাপাশি ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্য ও উষ্ণ পরিবেশে সমাপ্ত হয়েছে।

