
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জে চাপালী জামে মসজিদ প্রাঙ্গনে অন্য বছরগুলোর ন্যয় এবারও অনুষ্ঠিত হলো পবিত্র রমজান মাসব্যাপী ক্কিরাত প্রতিযোগিতা। রবিবার চুড়ান্ত পর্বে অংশ নিয়ে বলিদাপাড়া কওমী মাদ্রাসার শিক্ষার্থী মোঃ কুতুব উদ্দিন সুরেলা কণ্ঠে পবিত্র কোরআন থেকে কিছু অংশ পাঠ করে প্রথম স্থান অধিকার করেছেন। দ্বিতীয় হয়েছেন বলিদাপাড়া কওমী মাদ্রাসার শিক্ষার্থী মোঃ সাইফ রহমান ও তৃতীয় স্থান অধিকার করেছেন মহিউল কুরআন ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী মোঃ আহনাফ নাজিয়াত রোসান।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন চাপালী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব গোলাম সরোয়ার পুটু। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির কর্মকর্তা আলহাজ্ব শহিদুল ইসলাম, গোলাম মোস্তফা, এস.এম. শামসুল আলম, আব্দুল খালেক, ইসাহক আলী , শহিদুল ইসলাম, আজাদ রহমান, আব্দুর রহিম, আক্তার হোসেন, মসজিদের ইমাম হাফেজ নূর আলম হাসান প্রমুখ।
চাপালী জামে মসজিদ মাঠে ৫ রমজান থেকে শুরু হওয়া এই কোরআন পাঠের আসর চলে ২৫ রমজান পর্যন্ত। কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে ৬২ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন। চূড়ান্ত পর্বে ১০ জন অংশ নেন। চুড়ান্ত পর্বে বিজয়ী প্রথম স্থান অর্জনকারীকে ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকার কারীকে ৬ হাজার টাকা ও তৃতীয় স্থান অর্জনকারীকে ৪ হাজার টাকা দিয়ে পুরষ্কারকৃত করা হয়। বাকি ৭ জনকে সান্তনা পুরষ্কার দেওয়া হয়। হাপেজ মাওলানা মাসুম বিল্লাহ, হাফেজ মাওলানা নজরুল ইসলাম, হাফেজ কারী মোঃ আবু বক্কর সিদ্দিক, আলহাজ্ব হাফেজ মাওলানা শাহীনূর রহমান সহ বেশ কয়েকজন হাফেজ বিচারকের দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে অতিথিরা বলেন, গত চার বছর চাপালী গ্রামের সুধীজনরা এই অনুষ্ঠানের আয়োজন করছে। অনুষ্ঠানটি গোটা এলাকায় ব্যপক সাড়া ফেলেছে। বক্তারা আশা প্রকাশ করেন আগামীতে আরো ভালোভাবে আয়োজন সম্পন্ন হবে।
প্রসঙ্গত, চাপালী গ্রামবাসীর আয়োজনে মসজিদ প্রাঙ্গনে চতুর্থ বারের মতো এবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ৩৫ টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।

