
নিজস্ব প্রতিবেদক :
গৃহায়ন সমাজ কল্যাণ পরিষদ ও মুক্ত নারী ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে ১৫ নম্বর ওয়ার্ডে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মশারি বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় তিন শতাধিক দরিদ্র পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মাহবুবুল আলম নিলু, সাবেক ছাত্রনেতা নাসির উদ্দিন খোকন, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন বাবু এবং সাবেক ছাত্রনেতা সারোয়ার আলম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ন সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান ডা. মোঃ খোরশেদ আলম শাকিল এবং মুক্ত নারী ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদা হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আলমগীর হোসেন বলেন,
“সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। গৃহায়ন সমাজ কল্যাণ পরিষদ ও মুক্ত নারী ফাউন্ডেশন যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এই ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে।”
সাবেক ছাত্রনেতা নাসির উদ্দিন খোকন বলেন,
“মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারলে সেটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত রাখবো।”
গৃহায়ন সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান ডা. মোঃ খোরশেদ আলম শাকিল বলেন,
“মশাবাহিত রোগ থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্যই আমাদের এই উদ্যোগ। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করছি।”
মুক্ত নারী ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদা হোসেন বলেন,
“সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করা আমাদের সংগঠনের প্রধান লক্ষ্য। ইতোমধ্যে আমরা খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি পরিচালনা করেছি। আগামীতেও ঈদের আগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদের পোশাক বিতরণের পরিকল্পনা রয়েছে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ দুস্থ ও অসহায় মানুষের মাঝে মশারি বিতরণ করেন। মানবিক এ উদ্যোগে এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ও প্রশংসা দেখা যায়

