
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
কুয়েতে এক ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামের কৃতি সন্তান আমিনুল ইসলাম।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) কুয়েতে অবস্থানকালীন সময়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন।
কুয়েত প্রবাসী বাংলাদেশিরা আমিনুলের পাসপোর্টের কপি দেখে তার পরিচয় নিশ্চিত করেছেন। জানা গেছে, শনিবার স্থানীয় সময় একটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় আমিনুল সেখানে অবস্থান করছিলেন। হামলায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আমিনুলের আহতের খবর জানাজানি হওয়ার পর নবীনগর উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে তার পরিবারের খোঁজখবর নিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আহত আমিনুলের পরিবারের পাশে আছেন এবং তাকে প্রয়োজনীয় সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।
আমিনুলের আহতের খবরে তার গ্রাম দৌলতপুরে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারের সদস্যরা আমিনুলের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। প্রবাসে থাকা অন্য বাংলাদেশিরাও তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কামনা করেছেন।

