
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
আদর্শ শিক্ষালয় গাইবান্ধার উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ১লা মার্চ ২০২৬ খ্রি. রবিবার বিকাল ৫.০০ ঘটিকায় শিক্ষালয়ের নিজস্ব মিলায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অধ্যক্ষ আদর্শ শিক্ষালয় গাইবান্ধার জনাব মোঃ আবুল কালাম আজাদ সরকারের স্বাগত বক্তব্যের মাধ্যমে, বিশিষ্ট চিকিৎসক ও সভাপতি আদর্শ শিক্ষালয় গাইবান্ধার জনাব ডাঃ মোঃ আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে, উপাধ্যক্ষ জনাব ওবায়দুর রহমান রাজুর সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক জনাব হেদায়েতুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ গাইবান্ধা সরকারি কলেজের জনাব অধ্যাপক খলিলুর রহমান, বিশিষ্ট ব্যাংকার ও পরিচালক আদর্শ শিক্ষালয় গাইবান্ধার জনাব মুহাম্মদ খায়রুল আমিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালের খতিব জনাব মোঃ আনোয়ার হোসেন সহ আদর্শ শিক্ষালয় গাইবান্ধার সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

