
সাইমন :
এ সময় দৈনিক জন জাগরণ পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রতিমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান পত্রিকাটির সম্পাদক মোঃ শিহাব উদ্দিন। সাক্ষাতে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা, তথ্যপ্রযুক্তি নির্ভর আধুনিক বাংলাদেশ গঠনে গণমাধ্যমের অবদানসহ নান্দাইল উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যম জাতির দর্পণ। সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থে সংবাদ পরিবেশনই পারে সমাজকে এগিয়ে নিতে। তিনি দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে রাষ্ট্র ও সমাজের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।
দৈনিক জন জাগরণ পরিবারের পক্ষ থেকে সম্পাদক মোঃ শিহাব উদ্দিন বলেন, দেশ ও মানুষের কল্যাণে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনই তাদের মূল লক্ষ্য। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে দৈনিক জন জাগরণ ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে।
সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাৎ ও মতবিনিময় ভবিষ্যতে গণমাধ্যম ও সরকারের মধ্যে সহযোগিতা আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

