
নিজস্ব প্রতিবেদক :
১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক জনজাগরণ পত্রিকার উত্তরার সাংবাদিকবৃন্দ।
গতকাল এক আন্তরিক পরিবেশে সাংবাদিক কামরুল ইসলাম হৃদয়-এর নেতৃত্বে একদল সাংবাদিক মাননীয় এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুদ রানা, সাংবাদিক রানা, সাংবাদিক ইদ্রিসসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে মাননীয় সংসদ সদস্য বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা সমাজে ঘটে যাওয়া ঘটনাবলী বস্তুনিষ্ঠভাবে উপস্থাপনের মাধ্যমে জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আশা প্রকাশ করেন, দৈনিক জনজাগরণ পত্রিকা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে ভবিষ্যতেও গঠনমূলক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকরা মাননীয় এমপির সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন এবং এলাকার উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

