
মোঃ শফিকুল আলম-গাইবান্ধা :
“পরিকল্পিত সুন্দর নগরী গড়ার প্রত্যয়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী যুব কল্যাণ সংস্থার আয়োজনে নির্মাণশিল্পী পরিবারদের নিয়ে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. গাইবান্ধা সদরে ভি-এইড রোডে অবস্থিত সৈয়দ কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী যুবকল্যান সংস্থার সভাপতি প্রকৌশলী মোঃ সোহরাব আলী এর সভাপতিত্বে, প্রকৌশলী মোঃ হাসানুল হক ও প্রকৌশলী মোঃ ফজলে রাব্বি এর সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিল ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
নির্বাহী প্রকৌশলী, গাইবান্ধা পৌরসভার প্রকৌশলী এ এস এম শরিফুল ইসলাম ডাকুয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-
ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) গাইবান্ধা জেলা শাখার সভাপতি জনাব চন্দ্রশেখর দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
আইডিইবি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ জানে আলম সোহেল।
গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক জনাব আবুল হোসেন মৃধা সোহাগ।
গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক জনাব সুজন প্রসাদ।
গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সেক্রেটারি জনাব জিয়াউল হক কামাল।
এছাড়াও উপস্থিত ছিলেন প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী যুবক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রোকন-উদ-দৌলা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

