
মোঃ সুজা মিয়া :
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ বরাদ্দের মাধ্যমে গাইবান্ধা কাঁচারী বাজার প্রেসক্লাবে সাংবাদিকদের মাঝে টিসিবির পণ্য বিতরন করা হয়েছে। আজ (২৩ শে ফেব্রুয়ারী) সোমবার দুপুরে এই টিসিবির পণ্য বিতরন করা হয়।
সাংবাদিকদের মাঝে টিসিবির পণ্য বিতরণ করেন গাইবান্ধা প্রেসক্লাবের, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি রেজাউন্নবী রাজু , খালেদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলম, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, কার্যনির্বাহী সদস্য, গোলাম রব্বানী মুসা, রিয়ন ইসলাম রকি সহ অন্যরা। প্রেসক্লাবের সদস্যরা টিসিবির পণ্য পেয়ে কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ৫৯০ টাকার টিসিবির প্যাকেজ পণ্যর মধ্যে রয়েছে তেল ২ লিটার, মসুর ডাল ২ কেজি, চিনি ১ কেজি, সোলা ১ কেজি, খেজুর হাফ কেজি।
১০০ জন সাংবাদিক সদস্যের মাঝে এসব পণ্য বিতরণ করা হয়।

