
জন জাগরণ ডেস্ক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-১৫ আসনের জনপ্রতিনিধি শফিকুল ইসলাম খান মিল্টন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই গুরুত্বপূর্ণ পদে তিনি এখন থেকে উত্তর সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।
তার এ নিয়োগে এলাকাজুড়ে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। ঢাকা-১৫ আসনের জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলেই মনে করছেন স্থানীয়রা।
দৈনিক জনজাগরণ পত্রিকার পক্ষ থেকে জনাব শফিকুল ইসলাম খান মিল্টনকে জানানো হয়েছে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন এই দায়িত্ব পালনের মাধ্যমে তিনি নগরবাসীর সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা সবার।

