
গাইবান্ধায় অতিরক্ত পুলিশ সুপারের যোগদানে জেলা পুলিশের শুভেচ্ছা।
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম (বি-সার্কেল) হিসেবে যোগদান করায় তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। ১৮ অক্টোবর ( শনিবার ) গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম (বি-সার্কেল) হিসেবে যোগদান করেন। গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা তাকে স্বাগত জানান এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব পিপিএম, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
