
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধা সরকারি কলেজে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০টা ৩০ মিনিটে গাইবান্ধা সরকারি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলা ভাষার মর্যাদা, ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে ভাষার চেতনার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মাতৃভাষা বাংলার জন্য ভাষা শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরবের অধ্যায়। ভাষা আন্দোলনের চেতনাই পরবর্তীতে বাঙালিকে স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ করে এবং মহান মুক্তিযুদ্ধের ভিত্তিকে আরও সুদৃঢ় করে। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতে এমন আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ, সহযোগী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, মোঃ মাসুদুর রহমান, শিক্ষার্থীবৃন্দ, তাদের অভিভাবকসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

