
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিছিদ্র নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে।
২০ ফেব্রুয়ারী শুক্রবার সাংবাদিকদের সাথে কথোপকথনে সময় পলাশবাড়ী থানার ইন্সপেক্টর তদন্ত প্রশান্ত চন্দ্র প্রামানিক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন রাত ১২ টা ১ মিনিট পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্থবক অর্পন করার মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর শুভ সুচনা করা হবে।
যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পলাশবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে নিছিদ্র নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে।
এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার ভুমি আল ইয়াসা রহমান তাপাদার।

