
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চার বছরের এক শিশুকে ধ*র্ষ*ণের অভিযোগে উঠে সবুজ ফারাজী (৪৫) নামের এক জনকে গ্রে/প্তার করেছে পুলিশ। স্থানীয়দের গণধোলাইয়ের পর তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। বর্তমানে অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতে।
ঘটনাটি ঘটেছে সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দকোমরপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি বুধবার সকালে খোর্দ্দকোমরপুর গ্রামের মহসিন আলী ফারাজীর পুত্র সবুজ ফারাজী পাশের বাড়ির চার বছরের এক শিশুকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধ/র্ষণ করে।
পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে অভি*যুক্ত ব্যক্তি পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে শিশুটির পরিবার ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে এবং সবুজ ফারাজীকে খুঁজতে শুরু করে। একপর্যায়ে তার পরিবারের দেওয়া তথ্যমতে পলাশবাড়ী উপজেলার কৃষ্ণপুর এলাকা থেকে তাকে আটক করে স্থানীয়রা। পরে উত্তেজিত জনতা তাকে গণধো*লাই দিয়ে সাদুল্লাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

