
মুসলিম উদ্দীন-মীরসরাই, চট্টগ্রাম :
আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে গেল মা হারা আরাফাত হোসেন মাহিন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
শুক্রবার দুপুরে মিরসরাই সদর ইউনিয়নের মান্দারবাড়িতে বেড়াতে গিয়ে সেখানে পুকুরে পানিতে পড়ে মারা যায় সে। এর আগে ২০২০ সালে মাকে হারিয়ে এতিম হয়ে যায়। কিন্তু মায়ের অভাব অনেকটা কাটিয়ে সর্বদা আগলিয়ে রেখেছে তার মামা ফিরোজ মাষ্টার।

