
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
ফুলবাড়ী ইউনিয়ন ৮নং ওয়ার্ড ভাগদরিয়া গ্রামে ধানের শীষের প্রচারনা ও উঠান বৈঠক প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩২ গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন দিপু,উপজেলা বিএনপির দপ্তরের দায়িত্ব সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, গোবিন্দগঞ্জের অবহেলিত জনপদকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় রূপান্তর করতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান তারা।

