
রফিকুজ্জামান সিজার-কুষ্টিয়া :
কুষ্টিয়া কুমারখালীতে ৯ নং চাঁদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪ঃ০০ টায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতা কর্মীরা ধলনগর হাই স্কুল মাঠে সভা স্থলে উপস্থিত হয়।
উক্ত অনুষ্ঠানে খন্দকার শামসুজ জাহিদের সঞ্চালনায় ইউনিয়নের সাবেক সভাপতি হাজি সালেহীন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮- কুষ্টিয়া ৪ (কুমারখালী ও খোকসা )আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও কুমারখালী উপজেলার বিএনপি সাবেক সদস্য সচিব শাতিল মাহমুদ, কুমারখালী উপজেলার বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ও পান্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান হাফিজ, কুমারখালী উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান তুহিন, জেলা যুবদলের সাবেক সহসভাপতি গোলাম হাফিজ পিপুল, বিএনপি নেতা আসাদ সহ জেলা উপজেলার বিএনপি ,যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা সবাই সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান করেন।

