
আল হাফিজ-মোল্লাহাট (বাগেরহাট) :
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের কৃতি সন্তান মরহুম শেখ গাউসুল হক-এর মৃত্যুবার্ষিকী আজ। তিনি ০৩ ফেব্রুয়ারী, ২০১৪ সালে ইন্তেকাল করেন।
মরহুম শেখ গাউসুল হক ছিলেন ১নং উদয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শেখ জিল্লুর রহমান (ঝিলু মিয়া) সাহেবের পুত্র। শেখ জিল্লুর রহমান দীর্ঘদিন উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং একাধিকবার নির্বাচিত হন। সততা, নিষ্ঠা ও মানুষের প্রতি গভীর মমত্ববোধ নিয়ে দায়িত্ব পালন করে তিনি স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন।
পরিবারের সদস্যরা জানান, শেখ গাউসুল হক ছিলেন সৎ, বিনয়ী ও সমাজমুখী মানুষ। তিনি সবসময় এলাকার মানুষের সুখে–দুঃখে পাশে দাঁড়াতেন। তাঁর মৃত্যুর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর স্মৃতি ও অবদান আজও স্বজন ও এলাকাবাসীর হৃদয়ে অম্লান হয়ে আছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর কাছে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমিন।

