
নিজস্ব প্রতিনিধি :
মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী আহমেদ বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আপসহীন নেত্রী। তিনি সারা জীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। আজ তাঁর আত্মার মাগফিরাত কামনায় আমরা সবাই দোয়া করছি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আদর্শ অনুসরণ করেই বিএনপি আন্দোলন চালিয়ে যাবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন আপামর জনগণের অধিকার আদায়ের প্রতীক। তাঁর আদর্শকে বুকে ধারণ করে আমরা ঢাকা-১৫সহ সারা দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “ঢাকা-১৫ আসনের মানুষ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানাই।”
দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে মরহুমার রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

