
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
গাইবান্ধায় দক্ষ জনশক্তি তৈরি ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে তিন মাসব্যাপি আবাসিক কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর প্রধান কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ লাইলাতুল হোসেন। এসময় সংস্থার ব্যবস্থাপনা টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (GUK)- ‘’Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)’’ প্রকল্পের মাধ্যমে ফ্যাশন গার্মেন্টস, মোবাইল ফোন সার্ভিসিং এবং বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশনে ট্রেডে ৭৫ জন যুব নারী ও পুরুষ অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে কর্মসংস্থান নিশ্চিত করনে সংশ্লিষ্টদেরকে বিভিন্ন প্রাইভেট সেক্টরে জব প্লেসমেন্ট করা হবে এবং উদ্যোক্তা হিসেবে সহায়তা করা হবে।

