
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার মহেষপুর এলাকায় রংপুর–ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মহাসড়কে চলাচলরত একটি ভ্যানগাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাদের আটক করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

