
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারায়ণপুরে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘মাসুম স্মৃতি সংসদ’ আয়োজিত ১২তম মোটরসাইকেল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর লড়াইয়ে অতিক্রম বয়েজ ক্লাবকে (নারায়ণপুর) হারিয়ে শিরোপা জয় করেছে মাঝিকাড়া ছাত্রদল।
শীতের হাড়কাঁপা সন্ধ্যা উপেক্ষা করে শত শত ক্রীড়ামোদীর উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ ছিল কানায় কানায় পূর্ণ।
টানটান উত্তেজনার এই ম্যাচে মাঝিকাড়া ছাত্রদল ও অতিক্রম বয়েজ ক্লাব একে অপরের মোকাবিলা করে। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্স দেখিয়ে মাঝিকাড়া ছাত্রদল বিজয়ের উল্লাসে মেতে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আতিকুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মো: ফারুক আহমেদ।
নবীনগর প্রেসক্লাবের সাবেক সফল সাধারণ সম্পাদক হাজ্বী সাইদুল আলম সোরাফ,
টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, নবীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মো: শাহীন খান।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব দাউদ আলম শ্যামল।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব মোস্তাফিজুর রহমান, সম্পাদক, টিচার্স কাউন্সিল (নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়)।
জনাব সোহাগ রহমান, দুবাই প্রবাসী। জনাব সাজ্জাত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।
জনাব মো: জাহাঙ্গীর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলীয়াবাদ।
জনাব মো: মাইনউদ্দিন খান মঈন, সহ-সাংগঠনিক সম্পাদক নবীনগর পৌর বিএনপি।
আয়োজক ও ব্যবস্থাপনা
পুরো টুর্নামেন্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মো: গোলাম সামদানী সুমন।
অনুষ্ঠানের নিবেদক ছিলেন মো: আলকায়েত শহিদুল্লাহ এবং সার্বিক আয়োজনে ছিল মাসুম স্মৃতি সংসদের সকল সদস্যবৃন্দ।
খেলা শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, “যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার কোনো বিকল্প নেই।
সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে মাঠের খেলাধুলা অপরিহার্য।”
মাসুম স্মৃতি সংসদের এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট করার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

