
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর বাজারে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আব্দুল মান্নানের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ।
আজ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি দুপুরে পৌর এলাকার প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে তিনি এই প্রচারণা চালান।
নবীনগর পৌর বাজারের ফলের দোকান, কাঁচাবাজার, মুদি দোকান এবং বেকারি শপসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।
ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা এবং দলীয় প্রার্থীর পক্ষে জনসমর্থন তৈরি।
জাবেদুল ইসলাম জাবেদের নেতৃত্বে পাশে জেলা নবীন দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন কে সঙ্গে নিয়ে স্থানীয় বিএনপি ও ছাত্র যুবদল শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই প্রচারণায় অংশ নেন।
গণসংযোগকালে জাবেদুল ইসলাম জাবেদ প্রতিটি দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। তিনি বলেন, “দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে এবং
নবীনগরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষের জয়ের কোনো বিকল্প নেই।
আব্দুল মান্নান সাহেবের হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ।”
বাজারের ব্যবসায়ীরাও স্বতঃস্ফূর্তভাবে এই প্রচারণাকে স্বাগত জানান। স্থানীয় ছাত্রদল শ্রমিক দল ও যুবদলের কর্মীরা এসময় দলীয় স্লোগানে মুখরিত করে তোলেন পুরো বাজার এলাকা।
নেতাকর্মীরা জানান, নির্বাচন পর্যন্ত তাদের এই প্রচারণা তৃণমূল পর্যায়ে অব্যাহত থাকবে।

