
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, কার্তুজ ও ককটেল উদ্ধার করেছে র্যাব-৯। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে এই অভিযান পরিচালিত হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-৯, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১২টার দিকে শিমরাইলকান্দি এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায় র্যাবের একটি আভিযানিক দল। তল্লাশি চালিয়ে ঘরটি থেকে:
০২টি দেশীয় ওয়ান শুটারগান,
১০ রাউন্ড শটগানের কার্তুজ এবং ০৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়।
অভিযান চলাকালীন র্যাবের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
পরবর্তীতে র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট (Explosive Disposal Team) উদ্ধারকৃত ককটেলগুলো নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করে।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জননিরাপত্তা রক্ষায় র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

