
নিজস্ব প্রতিনিধি :
গতকাল ঢাকা ১৮ আসনের কর্ণধার ও মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে উত্তরায় এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়।
উক্ত শোডাউনে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এলাকা মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানের নেতৃত্ব দেন আগামী দিনের উত্তরার কর্ণধার, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী বিএনপি নেতা আজমুল হুদা মিঠু।
তিনি বলেন,
“বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও ত্যাগী নেতা এস এম জাহাঙ্গীর হোসেন — এখনও তার নমিনেশন ঘোষণা হয়নি, যা আমাদের জন্য হতাশার। আমরা আশা করি দল দ্রুতই তাকে মনোনয়ন দিয়ে প্রমাণ করবে যে তারা সঠিক মানুষকে মূল্যায়ন করতে জানে।”
আজমুল হুদা মিঠু আরও বলেন,
“যদি এস এম জাহাঙ্গীর হোসেনের বাইরে অন্য কাউকে বিবেচনা করা হয়, তাহলে এটি হবে দলের জন্য একটি বড় ভুল সিদ্ধান্ত। কারণ উত্তরার মানুষ বারবার প্রমাণ করেছে—তাদের একমাত্র ভরসার নাম এস এম জাহাঙ্গীর হোসেন। তার বাইরে কেউ যদি নির্বাচন করার চিন্তা করে, তিনি জনগণের কাছে কোনো সমর্থন পাবেন না; বরং জনরোষের শিকার হবেন।”
র্যালি ও শোডাউনে অংশগ্রহণকারীরা শ্লোগান দেন — “ধানের শীষের প্রার্থী চাই, এস এম জাহাঙ্গীর আমাদের ভাই!”
পুরো উত্তরার রাজপথে তখন একটাই দাবি প্রতিধ্বনিত হচ্ছিল — “ঢাকা ১৮ আসনে ধানের শীষের মনোনয়ন চাই এস এম জাহাঙ্গীর হোসেনকে।”

