
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
গাইবান্ধায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পরিবহনের সময় ২০০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা শহর থেকে একটি ট্রাকে করে এসব সার অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের কদমতলা এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি থামায় গাইবান্ধা সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম । এ সময় ট্রাকচালক মিন্টু মিয়াকে আটক করা হয়েছে।
জব্দ করা সারগুলো গাইবান্ধা সদর উপজেলা পরিষদে সংরক্ষণ করা হয়েছে। আটক মিন্টু মিয়াকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

