২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগে জিপিএ–৫ অর্জন করে কলেজের সর্বোচ্চ ফলাফল করায় তাসপিয়া আর ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। আজ ২৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ঢাকা ক্যান্টনমেন্ট শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের অধ্যক্ষ কর্নেল মুহাম্মদ সাদিক মাহমুদ তাসপিয়ার হাতে এই সম্মাননা তুলে দেন।
উল্লেখ্য, তাসপিয়া আর ইসলাম মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে জিপিএ–৫ অর্জন করে উত্তীর্ণ হন। তিনি ঝালকাঠি জেলার নবগ্রাম ইউনিয়নের পরমহল গ্রামের সন্তান।
তাসপিয়ার বাবা রফিকুল ইসলাম জাকির একজন সাংবাদিক, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি এসটিভি বাংলার প্রধান নির্বাহী পরিচালক এবং মিরপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। কন্যার উজ্জ্বল ভবিষ্যতের জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।